ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী আর নেই

টাঙ্গাইল-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি সরকারের সময়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী আর নেই। শুক্রবার (২৭ মে) দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭২ বছর। তার মেয়ের জামাই বচ্চন চক্রবর্তী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


গৌতম চক্রবর্তী’র মৃত্যুতে টাঙ্গাইল-৬ আসনের বর্তমান সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু শোক প্রকাশ করেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, আজই তার মরদেহ টাঙ্গাইলের নাগরপুরের নিজ বাড়িতে নিয়ে আসা হবে। পরে তার অন্ত্যেষ্টিক্রিয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


উল্লেখ্য, গৌতম চক্রবর্তী ১৯৯৬ ও ২০০১ সালে টাঙ্গাইল-৬ আসন হতে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিভিন্ন মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন।

ads
ads
ads

Our Facebook Page

↑